২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির মনোনয়ন দাখিল

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১.২.৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে , বর্তমান কাউন্সিলর ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি এলাকার শত শত জনগণকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে এলাকার মান্যগন্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর বর্তমান প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, গত পাঁচ বছর সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছি। সব সময় মানুষের মতামত কে প্রাধান্য দিয়েছি। জনগণের সবাই নিয়েযিত ছিলাম পাঁচ বছর। মানুষের ভালোবাসা দেখে আবারও মনোনয়ন পত্র দাখিল করলাম। জনগণ আমাকে আবারও নির্বাচিত করলে বাকি জীবনটা তাদের খাদেম হিসেবে কাটিয়ে দেবো।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কাউন্সিলর পাখির পিতা সাবেক চেয়ারম্যান আবদুল গনি, মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির সিনিয়র সহসভাপতি মনজুর সওদাগর, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজ্জাক সিকদার, নারীনেত্রী শামীমা আক্তার শিমু, নুরপাড়া সমাজ কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন জুনু, দুনিয়ার ছড়া সমাজ কমিটির সদস্য সিরাজুল হক, আলী আহমদ, ঠিকাদার মোস্তফা, মুজিবুর রহমান সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর শত শত এলাকার নারী পুরুষ, স্লোগানে স্লোগানের মুখরিত করে তুলে পুরো এলাকা।
শাহেনা আকতার পাখি কক্সবাজার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সবসময় মাঠে ছিলেন। দুর্যোগ, দুঃসময়ে জনগণ যেকোনো সময়ই তাকে কাছে পেয়েছে। এবারের নির্বাচনেও শাহেনা আকতার পাখি বিপুল ভোটে নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।