৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় কক্সবাজার পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কিছু দিন বন্ধ থাকার পর গত শনিবার ০৮ আগষ্ট সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে কাজ শুরু করা হয়। এসময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য যথাক্রমে মোঃ আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, মোঃ সেলিম বাবুলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ও বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ জানান, দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে অবহেলিত ছিল। এলাকাবাসী পৌরসভার কর পরিশোধ করলেও রাস্তাগুলোর কোন উন্নয়ন হয়নি। এতে শিক্ষার্থী, রোগী, পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লেগে ছিল। দীর্ঘদিন পর হলেও উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত ও সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে বায়তুন নুর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত ৪টি রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় কক্সবাজার পৌরসভা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।