২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

পৌর ১নং ওয়ার্ডে ভয়াল ২৯এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতী সভা

images

ভয়াল ২৯এপ্রিল যথাযত মর্যদায় পালন উপলক্ষে এক প্রস্তুতী সভা সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় পৌর ১নং ওয়ার্ডের কুতুববাজারস্থ কার্যালয়ে ভয়াল ২৯এপ্রিল ১৯৯১সাল স্মৃতি পরিষদ উক্ত সভার আয়োজন করে।
প্রতিবছরের ন্যায় উক্ত দিনটি স্মরণ করার লক্ষে উক্ত পরিষদ এ দিবসটি পালন করে আসছে। পরিষদের সভাপতি আবু তাহের কুতুবীর সভাপতিত্বে এবং আবদুল আজিজ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আবুল হাশেম, আবদুর রহিম, লুৎফুর রহমান, মিজানুর রহমান, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন কোম্পানী, জসিম উদ্দিন কোম্পানী, ইউনুচ সওদাগর, আলী হোসেন সওদাগর, আবদুল মন্নান সওদাগর, বশির আহমদ সওদাগর, আবদুল আজিজ, ফোরকান সওদাগরসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহান ১৯৯১ সালের ২৯এপ্রিল উপকূলীয় তথা কুতুবদিয়াবাসীর জন্য এক হৃদয় বিদারক দিন। এদিনে মহা প্রলংকারী ঘূণিঝড়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মনুষ। এমনকি অনেকে খোঁজে পায়নি তাদের আত্মীয়-স্বজনসহ ভিটে বাড়িও। আবার অনেক পরিবারে বিধবা মা, পিতাহারা সন্তান, সন্তান হারা পতিা-মাতা শোকে পাথর হয়ে এখনও পাগলেরমত তাদের পরম আত্মীয়দের খোঁজছে মনে প্রাণে। তাই এদিনটি পালনের উদ্দেশ্যে পরিষদ নানা কর্মসূচী হাতে নিয়েছে। উক্ত কর্মসূচীতে উপস্থিত থাকবেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর এসআই এম আকতার কামাল আযাদ ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানী এবং দৈনিক সাগরদেশ সম্পাদক মোস্তফা সরওয়ার।
২৯এপ্রিল সকাল ৯টায় র‌্যালী অনুষ্টিত হবে। র‌্যালী শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সম্পন্ন করা হবে। পরে উপস্থিতিদের মধ্যে তবারুক বিতরণ করা হবে। এতে এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থেকে র‌্যালীতে অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ জানিয়েছেন পরিষদের সভাপতি আবুতাহের কুতুবী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।