মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই; নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিজয়ের লক্ষ্যে জরুরি সভা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র পদপ্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।
জরুরি সভায় জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, দলীয় মেয়র প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, ইউনুস বাঙ্গালী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, জেলা কৃষকলীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা তাতীলীগের সভাপতি আসিফ উল মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রুমানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন