১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভায় ২৮ মার্চ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদানের সিদ্বান্ত


কক্সবাজার জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার বিকালে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় জেলার কমিটির সকল সদস্য উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসুচির নির্দেশনার আলোকে একদফা একদাবি বাস্তবায়নে একমত পোষন করেন।
কক্সবাজার জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভার সচিব মো.সামসুউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রচার সম্পাদক রাজীব চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী টিটন দাশ, জেলা কমিটির নেতা ওসমান গনী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য রাশেদ কামাল, রফিক আহমদ, ফরিদুল আলম, মিনহাজ উদ্দিন, আবদুল লতিফ ও নুরুল আমিন প্রমুখ। অনুষ্টিত জরুরী সভায় সিদ্বান্ত নেয়া হয়েছে কেন্দ্রীয় কর্মসুচির আওতায় আগামী ২৮ মার্চ একদফা একদাবি বাস্তবায়নের দাবিতে জেলা কমিটির পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।