১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পৌর আওয়ামীলীগের শোক দিবসের ৩ দিনের প্রতিযোগিতা শুরু ২৫ আগস্ট

সংবাদ বিজ্ঞপ্তি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তিন দিনের প্রতিযোগিতা ২৫ আগস্ট শুরু হবে। যা ২৭ আগস্ট শেষ হবে। চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি নিয়ে এ তিনটি প্রতিযোগিতা সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৫ আগস্ট বৃহস্পতিবার আবৃত্তি, ২৬ আগস্ট শুক্রবার রচনা, ও ২৭ আগস্ট, শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিদিন বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ ইচ্ছুক প্রতিযোগিকে প্রত্যেক প্রতিযোগিতা শুরুর দিন বিকাল ২টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

উক্ত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, সোহেল রানা, ফয়সাল হুদা, আমির উদ্দিন, আবদুল্লাহ সহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।