মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পোকখালীর অপহৃত ২ শিশু মহেশখালী থেকে উদ্ধার

শেয়ার করুন

Lohagara Photo 05-04-2015
কক্সবাজার সদরে পোকখালীর ইছাখালী থেকে অপহৃত ২ শিশুকে অবশেষ উপকূলের মহেশখালী থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার ও রবিবার পৃথক স্থান থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। অপহৃত শিশুরা হলেন হবিব (৬) ও শামীম (৭)। হাবিব বর্ণিত ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের জয়নাল আবদিনের পুত্র এবং শামীম একই এলাকার সিরাজুল হকের ছেলে। প্রাপ্ত তথ্যে জানা গেছে গত শুক্রবার এ ২ শিশু খেলারত সময় পূর্ব ইছাখালী থেকে অপহৃত হয়। এলাকার লোকজন যখন মসজিদে নামাজে ছিলেন এ সুযোগে শাপলাপুর ইউনিয়নের বাড়িয়া পাড়ার ছৈয়দ আলমের পুত্র বাদশা মিয়া শামীম ও হাবিবকে ফুসলিয়ে নিয়ে যান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাবিবকে গত শনিবার মাতারবাড়ি থেকে এবং শামীমকে শাপলাপুরের বাড়িয়া পাড়া থেকে উদ্ধার করা হয়। শাপলাপুর ইউনিয়নের মেম্বার মো: আনু শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন