৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পোকখালীতে যুবলীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোকখালী ইউনিয়ন শাখা ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন গতকাল শুক্রবার স্থানীয় গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোকখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ.ন.ম আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি জালালাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক উপজেলা সৈনিকলীগের সভাপতি মোস্তফা হেলালী, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াছ, পোকখালী বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক হেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জুনাইদ, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জয়নাল উক্ত সম্মেলনে উপস্থিত যুবলীগের কর্মীদের প্রত্যক্ষ ভোটে ৭নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ এরশাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ৮নং ওয়ার্ডে সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, ৯নং ওয়ার্ডের সভাপতি সলিম উল্লাহ, সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম নির্বাচিত হন। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন ও সাজ্জাদ সেনাগীর। আরো উপস্থিত ছিলেন রহমান, দিদার, আজিজ, সাহেদ, কমরু, মহি উদ্দিন, সাহ আলম, সোনা মিয়া, জহুর আহমদ,সাইফুল্লাহ, রফিক, সাজেদুল, আবদুল্লাহ, মোহাম্মদ শফিকসহ আরো অনেক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।