১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পোকখালী-গোমাতলিতে চলছে অবৈধ মাটি কাটা ; নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পোকখালীর গোমাতলি এলাকায় অবৈধ ভাবে দেদারছে বিক্র হচ্ছে মাটি। প্রশাসনকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত ডাম্পার যোগে উক্ত মাটি বিক্রি করছে একটি সিন্ডিকেট। সরজমিনে দেখা গেছে পোকখালী গোমাতলি নামক জায়গার হাফেজমিয়ার ঘোনা সহ অপরাপর ঘোনা থেকে প্রতিদিন বেশ কয়েকটি ডাম্পার যোগে বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে মাটি। যার ফলে গোমাতলি এলাকাসহ আশপাশের এলাকা প্রতি বর্ষায় প্লবিত হয়। কষ্টের সীমা থাকেনা হাজার হাজার মানুষের। এলাকাবাসী জানান, অনেকদিন ধরে একটি সিন্ডিকেট ওই এলাকার ওয়াপদা ও ওয়াপদার পাশের জায়গাগুলি থেকে নিয়মিত মাটি কেটে বিক্রি করছে। এতে প্রতিবছর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে ওই এলাকাগুলি। উক্ত মাটি কাটার কারণে প্রতিবছর গোমাতলী নিন্মাঞ্চল প্লাবিত হয়ে লাখ লাখ টাকা ক্ষতি সাধিত হয়। প্রভাবশালী সিন্ডিকেট উপরমহল ম্যানেজ করে এই হীন কর্মকান্ড চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ তুলছেন। ওই এলাকার জনৈক মাসন (মোহাম্মদ হোসেন)- সৈয়দ নামের একটি সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটর গডফাদার রাইফেল মাসন (মোহাম্মদ হোসেন), মাস সৈয়দ (মোঃ সৈয়দ), কুইচ্চা আমানু, বন্দুক নকি, নুরুচ্ছফা এই সিন্ডিকেট সদস্য। তারা হত্যা জবরদখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা প্রতিদিন ১০/১৫ টি দ্রæতগামি ডাম্পার দিয়ে বিভিন্ন জায়গায় তারা উক্ত মাটি বিক্রি করছে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনা। তারা স্বয়ং হত্যা মামলা, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা থাকার পরও তারা অবাধে চলাফেরা করছে।সাধারণ লোকজনকে হত্যা ও গুমের হুমকি দিয়ে তটস্থ করে দীর্ঘদিন যাবৎ অন্যায় অবিচার করে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে গেলে তাদের বাহিনী দারা লাঞ্ছিত হতে হয়।

এদিকে উক্ত মাটিকাটা বন্ধ করে এলাকাকে প্লাবণ থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।