২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা প্রয়োজন-জেলা প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, নিউজের পেছনে সারাদিন ব্যস্ত থাকে সাংবাদিকরা। দেশ জাতির সেবা করতেগিয়ে চিত্ত বিনোদনের সময়ও পান না তাঁরা। তাই পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা করাও প্রয়োজন। শনিবার(১৯ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টনটুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন। 

জেলা প্রশাসক আরও বলেন, কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করতে হয়। তাই মন শরীরকে সুস্থ রাখতেখেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। সুস্থ সবল জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই

কক্সবাজার প্রেসক্লাব কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবেরসাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্যানেল মেয়র মাহবুবর রহমানচৌধুরী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফ উল মাওলা, ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, সাংবাদিক ফরহাদ ইকবাল, দীপক শর্মা, নুপা আলম, সুজা উদ্দিন রুবেল প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।