৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পেলের ছেলের কারাদণ্ড

ব্রাজিল-এর কিংবদন্তি পেলের ছেলে এডিনহোকে অর্থপাচার মামলায় ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।
২০০৫ সালে এডিনহোর বিরুদ্ধে ব্রাজিলের কুখ্যাত মাদকপাচারকারী দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাদক ও অর্থপাচারের মামলা হয়। সে সময় কয়েক মাস জেলও খাটেন এডিনহো। এরপর আপিল করেন এডিনহো।
আপিলের রায়ে প্যারোলে মুক্তি পান তিনি। ৯ বছর ধরে চলা সেই মামলার রায় হয় ২০১৪ সালে। রায়ে এডিনেহোকে ৩৩ বছরের কারাদেশ দেন আদালত। পরে অবশ্য শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ১২ বছরে। এই রায়ে সন্তুষ্ট না হয়ে এরপর আবার আপিল করেছিলেন এই গোলরক্ষক। গতকাল শুক্রবার সেই আপিলের পূর্ণাঙ্গ রায় শোনান আদালত।
আদালতের রায় অবশ্য প্রত্যাখান করেছেন এডিনহো। তিনি বলেন, ‘এই রায়ে আমি হতাশ। আমি কখনোই অর্থ পাচারের সঙ্গে জড়িত নই। অথচ তারই শাস্তি ভোগ করতে হচ্ছে আমাকে।’
১৯৯০ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের গোলরক্ষক হিসেবে যোগ দেন এডিনহো। ১৯৯৯ সালে সান্তোস থেকে অবসর নেয়ার পর ক্লাবের সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে জেল থেকে ছাড়া পেয়ে ব্রাজিলের সিরিয়া ‘বি’ ক্লাব মগি মিরিমের কোচের দায়িত্ব নেন এডিনহো। ২০১০ সালে সান্তোসের দায়িত্ব নেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।