৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

পেটের ভিতর ইয়াবা

yaba1433184505
কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি টীম ইয়াবা ব্যবসায়ীকে আটকের একদিন পর পেটের ভিতর থেকে ৯৬০পিচ ইয়াবা বের করেছে। রবিবার রাতে রামু দক্ষিণ মিটাছড়ির এ্যামিউমেন্ট ক্লাব সংলগ্ন এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়েছিল।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাদা পোষাকধারী পুলিশ প্রহরায় আমিনুল ফরিদ (৩৬) নামের এক ব্যক্তিকে এক্স-রে করা হয় হাসপাতালে। ডাক্তারি রিপোর্টে ওই ব্যক্তির পেটের ভিতর ইয়াবা থাকার প্রমাণ মিলে। তাকে অপারেশ করার হুমকি দেয়া হলে বেলা সাড়ে ১১টার সাদা পোষাকধারী (ডিবি) পুলিশ দল তার পায়ুপথ দিয়ে ৯৬০পিচ ইয়াবা বের করে আনেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইয়াবা পাচারকারী আমিনুল ফরিদ (৩৬) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।