২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কমতি নেই মানুষের

mp kamol-
কক্সবাজার শহরের এসএম পাড়াসহ বিভিন্ন স্থানে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার (৩০ জুন) সারাদিন এমপি কমল বন্যার্ত মানুষের মাঝে ভাত বিতরণ করেছেন। বন্যা পরবর্তী সময়ে পেট ভরে ভাত খেতে পেরে এমপি কমলের প্রতি কৃতজ্ঞতার কোন কমতি নেই প্রতিটি গ্রামের শত শত মানুষের।
সাংসদ সাইমুম সরওয়ার কমল ট্রাক ভর্তি ভাত নিয়ে প্রথমে যান রাজারকুল ইউনিয়নে। সেখানে পৌঁছে রাজারকুল ইউনিয়নের হালদারকুল, সিকদার পাড়া, নয়াপাড়া, বৈদ্যের খিল, পশ্চিম হালদারকুল, মৌলভী পাড়া, নয়া পাড়ার বন্যা কবলিত মানুষের মাঝে ভাত বিতরণ করেন এমপি কমল।
এ সময় উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, ইউপি সদস্য জহির উদ্দিন, আবুল হোছন, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাশেকুর রহমান মাশেক, স্থানীয় সমাজ সেবক বিশ্বপাল, আব্দুল হামিদ।
রাজারকুলে খাবার বিতরণ শেষে নিজেই ট্রাক ভর্তি ভাত নিয়ে কক্সবাজার শহরের এসএম পাড়ায় পৌঁছান সাংসদ কমল। এসএম পাড়ায় এক হাজারেও বেশি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা ভাত।
ভাত বিতরণ তদারকিতে ছিলেন দৈনিক আপনকন্ঠের সম্পাদক রুহুল আমিন সিকদার, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, মৎসজীবিলীগের সভাপতি মো. ফোরকান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নবাব প্রমূখ।
তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার নিয়ে আরও একটি প্রতিনিধি দল যান জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি, উত্তর মিঠাছড়ি ও আশকরখিল গ্রামে। এ প্রতিনিধি দলে ছিলেন সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য মালেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ আহমদ ও টিটু প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।