১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পেকুয়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানী: বখাটেকে জরিমানা

jorimana

কক্সবাজারের পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগের দায়ে এক বখাটেকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পেকুয়া উপজেলার পূর্ব পাহাড়িয়াখালী গ্রামের ইছহাক সওদাগরের বখাটে ছেলে শাহরিয়ার তামজিদ গতকাল রোববার বারবাকিয়া আদর্শ স্কুলের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে গতিরোধ করে ওই বখাটে ছাত্রীকে অশালীন মন্তব্য করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা এসে ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ পেকুয়ার ইউএনওকে অভিযোগ দায়ের করলে ইউএনও ওই বখাটেকে আটক করতে পেকুয়া থানা পুলিশকে নির্দেশ দেন।  আজ সোমবার সকালে পেকুয়া থানার এস.আই হাফিজ খাঁন ওই বখাটে শাহরিয়ারকে বারবাকিয়া বাজার থেকে আটক করে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মারুফুর রশিদ খাঁনের আদালতে হাজির করলে ৩৫৪ধারায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং ওই বখাটে সহ তার অভিভাবকের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।