৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পেকুয়ায় যুবককে গুলি করে হত্যা

guli-biddo_49105

পেকুয়া উপজেলার উত্তরমেহেরনামা আবদুল হামিদ সিকদারপাড়া এলাকায় ফরহাদ নামের এক যুবককে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

৬ মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মাষ্টার ইউনুছের পুত্র বলে জানা গেছে।

এতে জড়িত কেউ আটক হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পূর্ব শত্রুতার জের ধরেএ ঘটনা ঘটতে পারে স্থানীয়রা ধারণা করছেন।

তবে স্থানীয় কিছু লোক ছালেহ জঙ্গী প্রকাশ ছোটন নামের এক ব্যক্তি এ ঘটনার সাথে জড়িত বলে জানান। এ সময় আরো ৬/৭ জন সন্ত্রাসী তার সাথে ছিল বলে তারা জানায়। অভিযুক্ত জঙ্গি সম্পর্কে নিহত ফরহাদের জেঠতো ভাই।

স্থানীয় লোকজনের ভাষ্য মতে, অতি সন্নিকটে গিয়ে ফরহাদকে লক্ষ্য করে গুলি ছুঁড়া হয়। এতে সে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি আবদুর রকিব এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

নিহত ফরহাদ চট্টগ্রাম কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করে। সে বর্তমানে একটি প্রাইভেট ফার্মে চাকুরীরত ছিল। কিছু দিনের মধ্যে তার বিয়ের আয়োজন হওয়ার প্রস্তুতি চলছিল। ঘটনার দিনও সে বিয়ের কাজে এসেছিল বলে তার পরিবারের লোকজন জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।