১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পেকুয়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রাক পুড়ালেন বিক্ষুব্ধ জনতা

পেকুয়ায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।শনিবার (১৮মাচ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র একই ইউনিয়নের মটকাভাংগা এলাকার শফিউল আলমের পুত্র ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে দুঘটনার শিকার হয় ওই স্কুলছাত্র।

এদিকে, স্কুলছাত্র নিহত হবার ঘটনায় ঘাতক গাড়িটি (মুন্সিগঞ্জ ট ১১-০০০১) পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

পরে পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। এর আধাঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ফোস, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম ও ইউপি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে, ফায়ার সাভিস সদস্যরা আগুন নেভানোর আগেই পুরো গাড়ী পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতের পরিবারের সাথে কথা বলেছি। এব্যাপারে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।