২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পেকুয়ায় চাদাঁ না দেয়ায় ট্রাক ভাংচুর, ড্রাইভার মিজান গুরুতর অাহত

পেকুয়ায় দূবৃর্ত্তদের হামলায় এক চালক আহত হয়েছেন। এসময় ওই দূবৃর্ত্তরা লবনবাহি একটি ট্রাক ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ট্রাকটির চালককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আহত ওই চালকের নাম মো.মিজান (২৯)। তিনি পার্বত্য জেলা বান্দরবানের লামা থানার আজিজনগর ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাগেছে, মিজান ঢাকা ন ৫৫৮১ ট্রাক নিয়ে লবন বোঝাই করে মগনামা থেকে বিক্রির জন্য চট্টগ্রামের পটিয়া লবন মিলে যাচ্ছিলেন। বরইতলী-মগনামা সড়কের পেকুয়া বাজার পৌছলে একদল দূবৃর্ত্তরা চাঁদার জন্য ট্রাকটি থামায়। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে বারবাকিয়া ফাশিয়াখালী এলাকার রাশেদ, আলমগীরসহ ৭/৮জন লোক চালক মিজানকে মারধর করে। এসময় তারা ট্রাকটি ভাংচুর করে। আহত ট্রাক চালক মিজান জানান, মারধর করে আমার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গাড়িও ভাংচুর করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।