৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

পেকুয়ায় কৃষকদের ভোগান্তি দূর করতে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’

পেকুয়া উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ বাতায়নে সম্পৃক্তকরণ সেমিনার সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ বাতায়নে সম্পৃক্তকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান। সম্পৃক্তরণ সেমিনারে উপজেলার ২৬৫ জন কৃষক অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবউল করিম, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার। সেমিনারটি পরিচালনা করেন পেকুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামশুদ্দিন।

স্বাগত বক্তব্যে পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান রব্বানী বলেন, কৃষি সম্প্রসারণ বাতায়নের জন্য সারাদেশে পাইলট প্রকল্প হিসেবে ১৪টি উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। তৎমধ্যে পেকুয়া উপজেলা একটি। এখন কৃষি সম্প্রসারণ বাতায়নের মাসব্যাপী পাইলটিং চলছে। এরপর প্রধানমন্ত্রী সারাদেশে এটি উদ্বোধন করবেন। কোনো কৃষক বাতায়নে বুঝতে সমস্যা হলে একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া হবে, সেখানেই তারা যোগাযোগ করে সমাধান জেনে নিতে পারবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।