১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

পেকুয়ায় ইয়াবা সম্রাজ্ঞী পারভিন সহযোগীসহ আটক

উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ও চিহ্নিত ইয়াবা সম্রাজ্ঞী শাহনাজ পারভিন (৩০) কে ইয়াবাসহ আটক করেছে পেকুয়া থানা পুলিশ। তিনি একই ইউনিয়নের মাওলার পাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী ও মগনামা ইউপি ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

শনিবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পেকুয়া থানার উপ সহকারী-পুলিশ পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ও ফয়সাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় বিমল শীল (৪৮) নামের তার এক সহযোগীকেও আটক করে পুলিশ। বিমল শীল একই এলাকার মৃত শুধাংশু শীলের ছেলে। তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মগনামা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বিমল শীল, শাহনাজ পারভিন ও তার স্বামী নুরুল আলমের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সদস্যদের ধরতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রিকালে ইয়াবা সম্রাজ্ঞী পারভিন ও তার সহযোগী বিমলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।