২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

পেকুয়ায় আগুনে ৬বসতবাড়ি ভষ্মিভুত

পেকুয়ায় আগুনে ছয় বসতবাড়ি সম্পুর্ন ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। ২৪ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদী ও ইউপি সদস্য নাছির উদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে তাৎক্ষনিক নগদ ছয় হাজার টাকা, ৪টি কম্বল, ২বান ঢেউটিন, ১০কেজি চাল, ডাল, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন সকালে সবজীবনপাড়া এলাকার নাজেম উদ্দিনের বাড়ি থেকে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সবর্ত্রে ছড়িয়ে পড়ে। এতে মৌলানা শেয়ার আলী, ছাবের আহমদ, বদিউল আলম, ইমাম শরীফ ও নুরুল হকের বসতবাড়ি সম্পুর্ন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পেকুয়ার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইউপি চেয়ারম্যান বদিউল আলম জিহাদী এর সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।