২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ার ইউপি চেয়ারম্যান অস্ত্র ও গুলিসহ আটক

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নুরকে (৫২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। রবিবার রাতে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক সৈয়দ নুর ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে। সোমবার দুপুর ১২টায় কক্সবাজার র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি, সৈয়দ নুর একটি বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে পেকুয়া থানায় সোপর্দ হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।