২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

পেকুয়া উপজেলা জামায়াতের আমীর আটক

abul kalam
পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী সবুজ বাজার এলাকা থেকে আটক করে পেকুয়া থানার একদল পুলিশ। পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদকে আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার মো. আবদুর রকিব।  পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মনজু জানান, কোন ধরনের মামলা না থাকলেও পেকুয়া জামায়াত আমীর মাষ্টার আবুল কালাম আজাদকে পুলিশ আটক করেছে। তিনি আটক জামায়াত নেতার মুক্তি দাবী করেছেন। এদিকে, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আবুল কালাম আজাদকে বিনা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইমলামী কেন্দ্র্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মুঃ শাহজাহান এবং সেক্রেটারী ও সদর উপজেলা চেয়ারম্যান জি.এম রহীমুল¬াহ। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার গদি রক্ষার কৌশল হিসেবে দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারী হারে গ্রেপ্তার করে চলমান গণআন্দোলনকে দমানোর অপচেষ্টা করছে। সরকারের অবৈধ ও অগনতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে ফুসে উঠা সংগ্রামী জনতাকে গ্রেপ্তার করে, গুম-খুন করে দমিয়ে রাখা যাবেনা। আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গদি রক্ষার কৌশল কাজে আসবেনা। নেতৃদ্বয় আরো বলেন, জামায়াত নেতা মাষ্টার আবুল কালাম আজাদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সবসময় এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতেন। শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে মাষ্টার কালামের অবস্থান ছিল অগ্রগন্য। এরপরেও সরকার আতংকিত হয়ে এবং আন্দোলন দমনের অপকৌশল হিসেবে তাকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াত নেতা মাষ্টার আবুল কালাম সহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবী করছি। পাশাপাশি চলমান গণতান্ত্রিক কর্মসূচী শান্তিপূর্ন ও অহিংসভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে গণতান্ত্রিক অহিংস আন্দোলনে বেআইনী হস্তক্ষেপ ও উস্কানীমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার দৃষ্টি আকর্ষন করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।