১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পেকুয়া উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যানের ৩ ভাই সহ ১২ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, চাঁদা দাবি ও লুটের অভিযোগে মামলা হয়েছে। পেকুয়া থানায় আবুল কাশেম নামের এক ব্যক্তি বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মো. ফাহাদ আলী।
তিনি জানিয়েছেন, গত ২৪ অক্টোবর পেকুয়া বাজারে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগে বাদি এজাহার জমা দেন। এ ঘটনায় কয়েকজন আহতও হন। প্রাথমিকভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় সোমবার (৩১ অক্টোবর) রাতে মামলাটি লিপিবদ্ধ করা হয়েছে।
এ ঘটনায় প্রধান আসামি করা হয়েছে পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ মামলায় চেয়ারম্যানের ভাই মো আজম, মো কাইয়ুম, মো ওসমান সরওয়ার বাপ্পীকে আসামি করা হয়েছে। মামলায় আরো ৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত রাখা হয়েছে ২০ জনকে।
মামলার বাদি পেকুয়ার মৃত আছমত আলীর ছেলে আবুল কাশেম জানান, পেকুয়া বাজারে তাদের নিজস্ব মালিকাধিন জমিতে ১০ টি দোকান রয়েছে। যে ১০ টি দোকান ১০ জন ওয়ারিশ পরিচালনা করেন। সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় মানুষ যখন নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে চেয়ারম্যানের নেতৃত্বে চালানো হয় হামলা। এতে ১০ টি দোকান ভাংচুর করে অনন্ত ৫০ লাখ টাকার মালামাল রুট করা হয়। এতে আহত হন ৮ জন। এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করার পর সোমবার রাতে মামলাটি লিপিবদ্ধ করা হল। তিনি জানান, উপজেলা চেয়ারম্যান এখনো অব্যাহতভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মামলায় অভিযোগ সমুহ মিথ্যা। ওটা তার ক্রয় করা জমি। জমিটি অন্যায়ভাবে দখলে রেখেছে একটি পক্ষ। ফলে মিথ্যা অভিযোগে মামলা করা হল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।