মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

পেকুয়ায় গাঁজাসহ মহিলা আটক

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় ৫শ গ্রাম গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচুরা ঠান্ডার পাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত মহিলার নাম জান্নাত বেগম (৩০)। তিনি ওই এলাকার বদিউল আলমের স্ত্রী।

পেকুয়া থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) নাজির হোসেন জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দুপুরে পুলিশ বদিউল আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫শ গ্রাম গাঁজাসহ ওই বাড়ি থেকে বদিউল আলমের স্ত্রী জান্নাত বেগমকে আটক করা হয়।

পুলিশ জানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুুতি চলছে।আটক

শেয়ার করুন