১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পেকুয়ায় ইউএনও’র সরকারী বাসায় চুরি : আটক-১

কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল আলমের সরকারী বাসায় দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চুরের দল স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

এ সময় সরকারী ব্যবহ্নত মটর সাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও থানা সংলগ্ন ব্রীজের নিচে ফেলে যায়। পরে পুলিশ মটর সাইকেলটি উদ্ধারসহ চোর সন্দেহে লোকমান নামের পাহারাদারকে আটক করেছে।

এ ঘটনায় ২২মার্চ বুধবার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ইউএনও মাহাবুবুল আলম জানান, তিনি ১৫দিন ভারতে সরকারী প্রশিক্ষনে ছিলেন। তিনি ২১ মার্চ রাতে পেকুয়ার উদ্দেশে গাড়িতে ওঠেন। ওইদিন রাতেই বাসাটি চুরি হয়। সরকারী মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাকি কি কি জিনিস চুরি হয়েছে তা তদন্ত করে জানা যাবে।

ওসি পেকুয়া জিয়া মুহাম্মদ মুস্তাফিজ ভুইয়া জানান, ইউএনও পেকুয়ার বাসায় চুরির ঘটনায় ১জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।