মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার!

শেয়ার করুন

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১জানুয়ারী) দিবাগত রাতে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগারা এলাকা থেকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করেন।
আটকরা হলেন -একই এলাকার মৃত আকবর আহমদের ছেলে আবু তালেব (৪৭) ও তার ছেলে মোরশেদ (২২)। তারা সম্পর্কে পিতাপুত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু তালেব ও মোরশেদের নেতৃত্বে একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় অস্ত্র বেচাকেনা, ডাকাতি, ছিনতাই, চুরি করে আসছিল। তাদের কাছে জিম্মি ছিল শিলখালীর জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালী এলাকার দশ হাজার মানুষ।
পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুমন সরকার বলেন, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ও কিরিচ নিয়ে পাহাড়ি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল লোক অবস্থান করছে। এ খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাপেরগারা এলাকায় অভিযান চালায়। তার আগেই স্থানীয়রা আবু তালেব ও তার ছেলে মোরশেদকে আটক করে রাখে। এ সময় তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি (এলজি) বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় বাসিন্দা আলী হোসেন, শাহাব উদ্দিন, ছৈয়দ নুর, বেলাল, হেলাল, ফিরোজ আহমদ জানান, শিলখালী জারুলবুনিয়া ও টইটংয়ের মধুখালীসহ দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রতি একাধিক বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাত আবু তালেব ও তার ছেলে মোরশেদের নেতৃত্বে বোরহান, সালাউদ্দিন, সাহাব উদ্দিন, হামিদা, জসিম ও কাইছারসহ আরো সাত আটজনের একটি দল অস্ত্রসহ পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পাহাড়ী এলাকায় বসবাসরত লোকজন তাদের কাছে জিম্মি ছিল। তাদের দুইজনকে আটক করায় পেকুয়া থানা পুলিশকে সাধুবাদ জানান তারা।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব ও মোরশেদকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। তারা দুজনেই চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন