২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কক্সবাজার পৌরসভার মতবিনিময়

এম.এ আজিজ রাসেলঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সফল করতে কক্সবাজারের সদর ও শহরসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছে কক্সবাজার পৌরসভা। ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে পৌরসভার সম্মেলন কক্ষে সাবেক মেয়র কাউন্সিলর রাজবিহারীর সভাপতিত্বে ও সচিব রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর সিরাজুল হক, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর চম্পা উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, সাধারণ সম্পাদক স্বপন গুহ, জেলা সদস্য স্বপন দাশ, জাদিরাম পাহাড় পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ পরিমল দাশ ও লাবনী বিচ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর বিশ্বাস। সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। পর্যটন শহরে ব্যাপক আয়োজন ও চাকচিক্যতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পূজা। মন্ডপ ও প্রতিমা ফুটিয়ে তোলা হয় বর্ণিল রূপে। যা দেখতে পর্যটকসহ দর্শনার্থীদের ঢল নামে মন্ডপ গুলোতে। কিন্তু সম্প্রতি ভারী বৃষ্টিপাতে শহরের অধিকাংশ সড়ক-উপসড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই পূজার আগে জরাজীর্ণ সড়কের সংস্কার জরুরী। একই সাথে মন্ডপ এলাকার পরিচ্ছন্নতাও জরুরী। এছাড়া গত বারের তুলনায় এবার মন্ডপ গুলোর খরচ বেড়েছে। তাই বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। নেতৃবৃন্দের উত্থাপিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন পৌর কর্তৃপক্ষ। সভায় বিভিন্ন মন্ডপের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।