মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পুড়িয়ে মারার রাজনীতির পুনরাবৃত্তি হবে না

শেয়ার করুন

 

 


পুড়িয়ে মারার রাজনীতির পুনরাবৃত্তি হবে না

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি হবে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে। কিন্তু আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে মারার কালচার শুরু করে। এটা দুঃখজনক। এই অপরাজনীতির আর পুনরাবৃত্তি হবে না।’

গণভবনে মঙ্গলবার সকালে সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সারা বছর সবার জীবন সুন্দরভাবে কাটুক এই কামনা করে শেখ হাসিনা বলেন, ‘৫ জানুয়ারি পর থেকে প্রায় ৯০-৯২ দিন জুলুম অত্যাচারের কম ঘটনা ঘটেনি। বাসে, ট্রেনে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে।’

রাজনৈতিক দল জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে রাজনীতি কেন করে বোধগম্য নয়- এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তাদের মানবিকতা নিয়ে এ সময় প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আন্দোলনের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর পুনারাবৃত্তি হবে না।’

তিনি বলেন, ‘এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করায়, প্রতিরোধ গড়ে তোলায় এর উত্তরণ ঘটেছে।’

দেশের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত।’

এই সাফল্যের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘নতুন বছরে সবার জীবনে সুখ-শান্তিতে বয়ে আনুক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

শেয়ার করুন