২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

‘পুলিশের তাড়া খেয়ে পালালো শাহজাহান, এলজি উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের কাছকাছি এলাকা বাংলাবাজারের পশ্চিম মুক্তাকুল কুনারপাড়া এলাকায় পুলিশের তাড়া খেয়ে অস্ত্র পেলে পালিয়েছে মো. শাহজাহান (৩৫) নামের একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ওই এলাকার মো.হোসেনের ছেলে। ওই সময় এলাকার শত-শত জনতার উপস্থিতিতে পেলে যাওয়া দেশীয় তৈরি এলজি বন্দুকটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে শাহজাহানকে পলাতক আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারি কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা শনিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাংলাবাজারের মুক্তারকুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মো. শাহজাহান প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে শাহজাহান দৌঁড়ের পালাতে গিয়ে তার কাছে রক্ষিত অস্ত্রটি কোমর থেকে পড়ে যায়। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা জানিয়েছেন, পলাতক শাহজাহান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, তাকে আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানায় অপরাধ নিন্ত্রনের কাজে চৌকস দায়িত্ব পালন করে আসছে কক্সবাজার সদর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহা।
ইতিমধ্যে তিনি জেলা শহরে চিহ্নিত ছিনতাইকারী, মাদক উদ্ধারে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এমনকি জেলা দায়রা জজ আদালতের আইনজীবী রেজাউল করিম রেজার ছিনতাইয়ের মামলাটিও তদন্ত করে আসছেন এস আই বিভাস। তিনি ওই মামলায় ইতিপূর্বে চারজনকে আটক করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।