মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পুলিশী অভিযানে ১০হাজার ইয়াবা উদ্ধারঃ ধরা-ছোঁয়ার বাইরে সিন্ডিকেট সদস্যরা

শেয়ার করুন

ফাইল ছবি

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের সাবরাংয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে। এই ঘটনায় দুইজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হলেও ইয়াবা সিন্ডিকেট সদস্যরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়,গত ১৯ নভেম্বর রাত ১১টা ১০মিনিটে টেকনাফ মডেল থানার এসআই মঞ্জুরুল হক ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশী টহল দল নিয়ে সাবরাং সিকদার পাড়ার ছৈয়দুর রহমানের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করলেও দুই ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বাদী হয়ে স্থানীয় আবদুস সালামের পুত্র আবদুল হক ও মৃত ইউছুফ আলীর পুত্র মোঃ আমিরকে পলাতক আসামী করে একটি মামলা দায়ের করে। যার নং-টেক/৪০-তারিখ-১৯-১১-২০১৭ইং। টেকনাফ মডেল থানার ওসি অভিযানের সত্যতা নিশ্চিত করেন। এদিকে স্থানীয় একাধিক সুত্র দাবী করছে,উক্ত মামলার পলাতক আসামীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে গাড়ি,বাড়ি ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়াদের নাম বেরিয়ে আসবে বলে আসাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন