২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

পুলিশ সুপারের বাইশারীতে তদন্ত কেন্দ্র পরিদর্শন

 

নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য। সোমবার (১ জুন) সকালে তিনি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৌছে সশস্ত্র সালাম গ্রহণ করেন। পরে তিনি নব নির্মীত কমপ্লেক্স ও ব্রাক ভবন পরিদর্শন করে আম ও লিচু চারা গাছ রোপন করেন। এসময় পুলিশের লামা সার্কেল এএসপি মাহামুদ হাসানও একটি করে চারা গাছ রোপন করেছেন।
পরে তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার দেব দাশ ভট্টাচার্য। এসময় তিনি বৃক্ষ রোপনের উপকারিতার পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন নির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন পুলিশ বাহিনীকে।
এসময় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলম, বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাংবাদিক আবদুল হামিদ, চৌধুরী ইয়াহিয়া, আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাইশারীত তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসাবে প্রায় তিন শতাধিক চারা গাছ রোপন করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।