২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পুলিশ প্রশাসনের সংবাদ বর্জন, স্বারকলিপি ও মানব বন্ধনের কর্মসূচী ঘোষনা

Chakaria Pic (Omar Ali)  12-03-15
চকরিয়া প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এ এম ওমর আলীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চকরিয়া প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক ওমর আলীকে মুক্ত করে আনতে সরকারী বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান, মানববন্ধন ও পুলিশ প্রশাসনের সংবাদ বর্জনসহ নানা কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সাংবাদিক এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সদস্য জাকের উল্লাহ চকোরী(ইনকিলাব), এম আর মাহমুদ(সমকাল), রফিক আহমদ(নয়াদিগন্ত), এম রায়হান চৌধুরী (আমাদের কক্সবাজার), এসএম হানিফ (প্রথম আলো), এম জিয়াবুল হক(সংবাদ), ছোটন কান্তি নাথ(কালেরকন্ঠ), জহিরুল আলম সাগর (আজকের কক্সবাজার বার্তা), বি,এম হাবিব উল্লাহ (আলোকিত বাংলাদেশ), আব্দুল মতিন চৌধুরী(জনতা), এম এইচ আরমান চৌধুরী (ইত্তেফাক), মোস্তফা কামাল(কালবেলা), জামাল হোসাইন(সমুদ্রবার্তা), মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক (বাংলাদেশ প্রতিদিন), আব্দুল মজিদ (হিমছড়ি),মুকুল কান্তি দাশ(আমাদের সময়), মনজুর আলম(কক্সবাজারবাণী), শাহজালাল শাহেদ (সংগ্রাম), অলি উল্লাহ রনি (খবরপত্র), এম, মনছুর আলম(সাগরদেশ), এসএম হান্নান শাহ (আজকের কক্সবাজার), একেএম বেলাল উদ্দিন(সাঙ্গু), সাইফুল ইসলাম খোকন(সৈকত),বাপ্পি শাহরিয়ার(রুপসিগ্রাম)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।