৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

পুলিশ কনস্টেবল সিমরান মাহমুদের অর্থায়নে ৫৩ পরিবার পেলো ত্রান সামগ্রী

চাকরির বেতনের টাকা দিয়ে নিজ উদ্যোগে করোনায় গৃহ বন্ধী প্রায় দরিদ্র এবং মধ্যবিত্ত ৫৩ পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করলো এক মানবিক পুলিশ কনস্টেবল সিমরান মাহমুদ আনোয়ার।

মানবিক কনস্টেবল সিমরান মাহমুদ আনুয়ার তার নিজ এলাকা উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যায় অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত ৫৩ পরিবারের কাছে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি তেল , ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ২ টা সাবান ও ১ কেজি লবন নিয়ে একটি করে ত্রানের তুলে দেন।

মানবিক এই পুলিশ কনস্টেবল এর নিকট থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন- সারা বিশ্বে এই করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বিশ্বে এখন মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজারের উপরে। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় ৬ জন মারা গেছে এই মহামারি করোনাতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে এই মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ কমানোর জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে।এই মহামারি করোনা ভাইরাস হতে বাঁচতে হলে আমাদের সকলকে ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হতে হবে।

তারই ধারাবাহিকতায় আমার গ্রামের প্রায় সকল নিম্নবিত্ত পরিবার না খেয়ে অনহারে আছে।

তাই আমার নিজ উদ্যোগে আমার বেতন এর কিছু অংশ দিয়ে, আমার ক্ষুদ্র প্রয়াস হিসেবে প্রায় ৫৩টি পরিবারকে ত্রাণ দিয়ে সহায়তা করার চেষ্টা করলাম।
আমি সবাইকে বলতে চাই দেশের এই মহামারি দুঃসময়ে, মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ততদের বাাঁচাতে সকলে এগিয়ে আসুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।