মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

পুরোদমে চলছে কসউবি পুনর্মিলনীর প্রস্তুতি

শেয়ার করুন

tmp_12241-logo-cghs-1-1170398355
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত দেশের সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (কসউবি) ‘র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর।
গৌরবোজ্জ্বল বিদ্যালয়টির প্রাক্তন মিলনমেলার ওই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহান্মদ শফিউল আলম ও দেশবরেণ্য শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আবু সাঈদ। ১৪২ বছরের বিদ্যালয় ইতিহাসে এমন আয়োজন আর হয়নি। এতো দীর্ঘ পথ চলায় সেই দুঃখ ঘোচাতে একত্রিত হতে যাচ্ছে প্রাক্তন ছাত্ররা।
আড়ম্বরপূর্ণ ওই আয়োজনের শ্লোগান দেওয়া হয়েছে “শতবর্ষের কোলাহলে
একসাথে সকলে”। ইতিহাসের সাক্ষী হতে প্রাক্তনদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এছাড়া পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সাথে দফায় দফায় সভা অনুষ্ঠিত হয়েছে। সামগ্রিক বিষয় তুলে ধরে শিগগির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের ইতিহাসের সাথে মিশে থাকা বিদ্যালয়ের পুনর্মিলনী আয়োজনকে সফল ও স্বার্থক করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে সহযোগিতার আহবান জানিয়েছেন আয়োজন সংশ্লিষ্ট প্রাক্তন ছাত্ররা। কসউবি পুনর্মিলনী আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের কক্সবাজার, কক্সবাজারননিউজ ডটকম।

শেয়ার করুন