২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পুটিবিলায় এক সন্তানের জননীর আত্মহত্যা


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব পুটিবিলা তাঁতী পাড়ায় এক সন্তানের জননী আত্নহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে । নিহত মহিলার নাম কুলসুমা আক্তার(২৮)। সে ওই এলাকার আকবর আহমদের কন্যা।এবং সাতকানিয়া উপজেলার ঢেমশা চর পাড়ার সাহাব উদ্দিনের স্ত্রী। ১৮ জানুয়ারী রাত আনুমানিক ৭টায় এই ঘটনাটি ঘটেছে। স্হানীয় ও পারিবারিক সুত্রে জারা গেছে, গত ৩ বছর পূর্বে ঢেমশা চর পাড়ার সাহাব উদ্দিনের সাথে পুটিবিলা তাতী পাড়ার কুলসুমা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ে। ফলে দাম্পত্য জীবনে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সাহাব উদ্দিন মাদক সেবন করে তার স্ত্রীকে প্রতিদিন রাত্রে মারধর করত। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত রমজানে সে বাপের বাড়িতে চলে আসে। উল্লেখিত সময়ে বাপের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে কুলসুমা আক্তার আত্নহত্যা করেছে বলেও সুত্রে প্রকাশ। তবে,কেন কি কারণে আত্মহত্যা করেছে সঠিক কারণ জানাতে পারেনি।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই আবদুল বাতেন ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি লাশের সুরতহাল লিপিবদ্ধ করছেন বলে জানা গেছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।