মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পিএসএল এর ফাইনাল পাকিস্তানে অায়োজন স্রেফ পাগলামি: ইমরান খান

শেয়ার করুন


পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে পিএসএল এর ফাইনাল ম্যাচ আয়োজন স্রেফ পাগলামি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ৫ মার্চ লাহোরে পিএসএল এর ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

পাকিস্তানের সামা টিভিতে নাদিম মালিকের সঙ্গে টক শোতে তিনি বলেন, খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোন বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোন ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।

পাকিস্তানে সিরিজ বোমা হামলা প্রসঙ্গ টেনে এনে ক্রিকেটের অন্যতম গ্রেট এই অলরাউন্ডার বলেন, পিএসএল এর ফাইনাল পাকিস্তানে আয়োজনের পয়েন্টটা কি? এটা তো কোন আন্তর্জাতিক ম্যাচও নয়।

পিটিআই এর শীর্ষ নেতা আরো বলেন, আমার মতে এটি একটি ভয়ঙ্কর চিন্তা। এই ম্যাচ উপলক্ষে হয়ত আমারা আর্মি ডেকে এনে, রাস্তা অবরোধ করে খেলা আয়োজন করব। তাই এই প্রক্রিয়া কোন শুভবার্তা দিবে না। সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন