মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পিআইবি মহাপরিচালকের রামুর একশ ফুট বুদ্ধমূর্তি পরিদর্শন

শেয়ার করুন

ramu-pib-news-pic
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের মহা-পরিচালক শাহ আলমগীর রামুতে ভুবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে পিআইবি’র মহা পরিচালক স্বপরিবারে রামু উপজেলার উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম সিংহ শয্যা বুদ্ধমুর্তি পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পিআইবি’র মহা পরিচালক বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তি’র প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভিক্ষু করুনাশ্রী থের’র সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ২০১২ সালের ২৯ সেপ্টেম্বরে সহিংস ঘটনা ও বর্তমান অবস্থা সম্পর্কে খবরা খবর নেন। কুশল বিনিময় কালে ভিক্ষু করুনাশ্রী থের বলেন, রামুর উত্তর মিঠাছড়ির গ্রামীন জনপদে দেশের বৃহত্তম সিংহ শয্যা বুদ্ধ মূর্তি নিমাণকালে স্থানীয় সাংবাদিকরাই প্রচারনায় অনন্য ভূমিকা রেখেন। রামুর সহিংসতার ঘটনার সময়ও সাংবাদিকরা আমাদের পাশে থেকেছেন সবসময়। এখনও সাংবাদিকরা আন্তরিক সহযোগীতা দিয়ে যাচ্ছেন। এ জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা সবসময়।
এ সময় চ্যানেল আই কক্সবাজার জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, রামু প্রেসক্লাবের নীতিশ বড়–য়া, সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান ও আবু হানিফ মোহাম্মদ রুবাইয়েত প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন