মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

পি.এম.খালী ইউপির সাবেক মেম্বার হাবিবুর রহমানের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক

শেয়ার করুন

 


সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের সাবেক মেম্বার পি.এম.খালী আদর্শ দাখিল মাদ্রসার দাতা সদস্য, জুমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় জুমছড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর। মৃত্যুকালে তার স্ত্রী, ৪পুত্র ও ৬কন্যা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। আজ ১৪ই মার্চ বাদে আছরের নামাজের পর পি.এম.খালী আদর্শ দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। তিনি জীবদ্দশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মকতব পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকায় সৎ ও নিষ্ঠাবান বিচারক হিসেবে সমধিক পরিচিত ছিলেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবি সমিতির সভাপতি জিপি মোঃ ইসহাক, সদর উপজেলা ভাইস চেয়াম্যান শহিদুল আলম বাহাদুর, পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম, পিএমখালী সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বি.কম, সাংবাদিক এম. বেদারুল আলম, পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নূর আহমদ, সহ-সুপার মাওঃ সৈয়দ নূর ফারুকী, সিনিয়র শিক্ষক আবু তাহের সহ মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুন