৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

পাহাড় কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ডাম্পার জব্দ, মাটি ক্রেতাকে জরিমানা

pic cox

কক্সবাজার সদর উপজেলা, সিটি কলেজ এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ওই অভিযানে একটি মাঠি বোঝাই ডাম্পার জব্দ এবং একজন মাঠি ক্রেতাকে জরিমানা করা হয়।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম জানিয়েছেন,গতকাল সোমবার কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলার, সিটি কলেজ এর পার্শ্ববর্তী পাহাড়/টিলা থেকে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাহাড় কেটে মাটি ভর্তির সময় ডাম্পার চট্ট মেট্রো হ-১১-০১১২ আটক করা হয়।
তিনি জানিয়েছেন,ডাম্পার মালিক সদর উপজেলার পিএমখালি বাংলাবাজার এলাকার জৈনক কাজল। ওই ডাম্পারটি নিয়মিত পাহাড়/টিলা থেকে মাটি কেটে ট্রাকে করে শহরের বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছিল।
একই সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পাহাড়ের মাটি ক্রয়ের অপরাধে কক্সবাজার শহরের পেশকারপাড়া আবুল কালামের ছেলে আবু তাহের (৩৮)কে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ডাম্পারটি জেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। ডাম্পার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন সরদার শরিফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।