১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পাসপোর্ট অফিসে ভূঁয়অ বাবাসহ রোহিঙ্গা যুবতী আটক

কক্সবাজারসময় ডেস্কঃ ভূঁয়া পরিচয় দিয়ে বাংলাদেশী নাগরিক সেঁজে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে রোহিঙ্গা তরুনী ও ভূঁয়া বাবা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের কামাল উদ্দিনের মেয়ে ছেনুয়ারা বেগম (২০) ও চকরিয়ার খুটাখালীর পুর্ব হাজীপাড়ার বাক্কুম এলাকার ফজল আলীর ছেলে আমির হোসেন (৪০)।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন। ওই নামে ছেনুয়ারাকে ফাতেমার সব ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করতে আনেন আমির। কিন্তু সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুইজনকে আটক করে থানা পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে ভূয়া বাবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।