৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

পালংখালী ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়া সেই রোহিঙ্গা মাঝি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরীসহ স্থানীয় লোকজনকে প্রকাশ্যে গুম করে হত্যার হুমকির অভিযোগে রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের (১৪ নম্বর) রোহিঙ্গা মাঝি হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই ক্যাম্প থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে হুমকি দেওয়ার ঘটনায় গত ১৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ করেন থাইংখালীস্থ ১৪, ১৫ ও ১৬ নম্বর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ বরাবর। এই অভিযোগের অনুলিপি দেওয়া হয় রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে।
রোহিঙ্গা মাঝি হামিদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। তিনি জানান, রোহিঙ্গা মাঝি হামিদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ব্যাপারে নানা ধরণের তথ্য পাওয়ার পর তা তদন্ত করা হচ্ছে।

সূত্রঃ কালের কণ্ঠ

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।