৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

পালংখালিতে ধান কাটতে কৃষকের পাশে জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার

কনক বড়ুয়া, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়াতে এবার ধান ক্ষেত সোনালি রুপে ঝাকজমক। বোরো ধানের ভালো ফলন হয়েছে আগের চাইতে অনেকটা ভাল। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট হওয়ায় কৃষকের মুখে হাসি ছিল নেই।

দেশের এমনতরো এই পরিস্থিতিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের প্রতিবন্ধী কৃষক করিম ও বিধবা নারী কালা বানুর পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন।

বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ারের নেতৃত্বে ৩০জন কর্মীসহ পালংখালির এই দুই গরীব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন। এতে ওই কৃষক ভীষণ খুশি হয়েছেন।

ছাত্রলীগ নেতা আনোয়ার বলেন, করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এরমধ্যে কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। বৃষ্টি হলে কৃষকদের ধান পানিতে তলিয়ে যাবে। এসব কথা চিন্তা করে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে কৃষকের পাশে দাঁড়িয়েছি। আমরা আজকে দুইজন কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।