২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

পানের ছড়া ঢালায় ডাকাতি :২ লক্ষ টাকার মালামাল লুট

 


গত ২২ মার্চ রাতে কক্সবাজার টেকনাফ সড়কের পানের ছড়া ঢালায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে,।এসময় ডাকাতের প্রহারে চালক সহ তিন জন আহত ও দুই লক্ষাধিক টাকা লুট হয়েছে বলে জানা গেছে।
জানা যায় উখিয়া কোটবাজারের কাজল ভিডিও-র দুই কর্মি ফারুক আহমদ, খোকন বড়ুযা ও অন্য তিনজন যাত্রী নিয়ে লিংক রোড থেকে একটি অনটেষ্ট সিএনজি উখিয়া আসার পথে রাত অনুমানিক ১ টার সময় পানের ছড়া ঢালায় পৌছলে ডাকাতের কবলে পড়ে। ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সস্ত্র নিযে সড়কে গাছ ফেলে ব্যরিকেট সৃষ্টিকরে গাড়ি থামিয়ে যাত্রীদের বেদড়ক মারধর করে ভিডিও কর্মির সাথে থাকা একটি প্যানাসনিক H2 মডেলের ভিডিও ক্যামরা, একটি হিটাছি কোম্পানীর প্রজেক্টর ও ৫টি মোবাইল, নগদ টাকা সহ প্রায় ২লক্ষাধিক টাকা লুট করে। এসময় অপর একটি পিকআপ গাড়ি ডাকাতের ব্যারিকেট ভেঙ্গে চলে আসায় ডাকাত দল পালিয়ে যায়।
সিএনজির ড্রাইভার সুজা উদ্দিন, পিকআপ গাড়ির ড্রাইভার জালাল সহ যাত্রীহন অভিযোগ করে বলে ডাকাতির সংবাদ স্হানীয় তুলাবাগান পুলিশ ফাঁড়িতে জানালেও তারা ডাকাতির শিকার যাত্রীদের কোন প্রকার সাহয্য না করে উল্টো পুলিশী হায়রানীর শিকার হয়েছে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর, পানের ছড়া ঢালায় ফের ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনায় যাত্রীদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।অপ্রত্যাশিত ডাকাতির বন্ধের জন্য পুলিশ টহল জোরদার করার দাবী জানিয়েছে কক্সবাজার-টেকনাফ সড়কের যাত্রীগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।