৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

পাড়া-মহল্লায় শেখ হাসিনার আগমণী ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে- এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কক্সবাজার জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়নপ্রকল্প বাস্তবায়ন করেছেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে রেললাইন নির্মাণের মধ্য দিয়ে। কক্সবাজারের মানুষের জন্য তিঁনি এই রেললাইন নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ করেছেন কক্সবাজার জেলাবাসীকে কিভাবে ভালবাসেন। পাশাপাশি বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নানা ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল এখন কক্সবাজার। আগামীতে বিশ্ব বাংলাদেশকে আরেকবার চিনবে নির্মাণাধীন পেকুয়ার মগনামাস্থ বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌ-ঘাঁটি নামে।

এমপি জাফর আলম বলেন, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন আগামী ৭ ডিসেম্বর। তাঁর আগমণ সফল এবং স্বার্থক হবে যদি কক্সবাজার জেলার প্রত্যন্ত গ্রামের মানুষও তাঁর জনসভায় যোগ দেন। তাই এখন থেকে প্রতিটি পাড়া-মহল্লায় শেখ হাসিনার আগমনী বার্তা এবং তাঁর হাত ধরে কক্সবাজারে যেসব উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। এতেই গ্রামের মানুষ জানতে পারবে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড।

এমপি জাফর আলম প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আগামী ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের জনসভা উপলে মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমসহ মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, উপকূলীয় সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।