৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পাগলীরবিলের নুরুল হাকিম ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক ইয়াবাসহ গ্রেফতার নুরুল হাকিম ইয়াবা পেটে নিয়ে প্রথমে কক্সবাজার থেকে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন নুরুল হাকিম (৩১) নামের এক যুবক। বিশেষ কায়দায় ইয়াবা বের করার পর বিক্রির জন্য ফরিদপুরে গিয়ে গ্রেফতার হন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার নুরুল হাকিম কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হাকিমকে ইয়াবাসহ টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

শামীম হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা পেটে নিয়ে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন। এরপর মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করেন। পরিষ্কারের পর পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।