১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পাগলির বিল সিকদার পাড়া জুনিয়র ফুটবল একাদশের ফাইনাল খেলা সম্পন্ন

SAM_19
৩০ মে বিকেল ৪ টায় উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল পেঠান আলী মেম্বারের বাড়ির সামনের খেলার মাঠে অনুষ্ঠিত “পাগলির বিল সিকদার পাড়া জুনিয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-১৫” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মরিচ্যা পাগলির বিল পেঠান আলী মেম্বারের বাড়ির সামনের খেলার মাঠে অনুষ্ঠিত “পাগলির বিল সিকদার পাড়া জুনিয়র গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-১৫” এর ফাইনাল খেলায় একদিকে অংশ গ্রহণ করেন “সিকদার পাড়া ফুটবল একাদশ বনাম পূর্ব পাগলির বিল ফুটবল একাদশ”। টানটান উত্তেজনার মধ্য দিয়ে উক্ত খেলা শুরু হয়। শুরুর ১০ মিনিটের মধ্যে ইদ্রিসের কিকে ১-০ গোলে এগিয়ে যায় পূর্ব পাগলির বিল ফুটবল একাদশ। উভয় দলের দক্ষ খেলোয়াড়বৃন্দরা ম্যাচ জিতার তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। ঝামেলা বিহীন খেলার প্রথমার্ধের পর শুরু হয় খেলার ফলাফল পর্ব। খেলার ৫০ মিনিটের মাথায় পূর্ব পাগলির বিল দলের সেরা স্ট্রাইগার সালেহ আহামদ এর কিকে ২-০ গোলে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন ট্রপি তুলে নেয় পূর্ব পাগলির বিল ফুটবল একাদশ। সেরা গোলদাতার ট্রপি হাতে নেন একই দলের ছালেহ আহামদ। খেলার শেষে পূর্ব পাগলির বিল দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি বিশিষ্ট যুবনেতা, সমাজ সেবক, ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, তরুণের অহংকার, তারুণ্যদ্বীপ্ত সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে- বিশিষ্ট ব্যবসায়ী ইউছুপ সও:, ছাত্রলীগ নেতা আবছার উদ্দিন, ব্যাংকার বেলাল উদ্দিন ভুট্টো প্রমূখ ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন ইমরুল হাসান সোহেল, সহকারী ছিলেন- ইউছুপ এবং গিয়াস উদ্দিন। খেলা পরিচালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন- বদিউল আলম সও:, জাহেদ, মো: রিদুয়ান প্রমূখ।
উক্ত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বছরের ন্যায় প্রতি বছর যেন সুন্দর ভাবে এই ধরনের টুর্ণামেন্টের আয়োজন হয় সেই উপলক্ষ্যে জোরদাবি করে বলেন খেলাধুলা মানুষকে খারাপ কাজ ও নেশা থেকে বিরত রাখে। তিনি এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করারও জন্য আহ্বান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।