মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পাখি শিকারে বাঁধা দেওয়ায় সাংবাদিকের উপর হামলা, আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
পাখি শিকারে বাঁধা দেওয়ায় দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি, পরিবেশ গবেষক আহমদ গিয়াসের উপর হামলা চালিয়েছে পাখি খেকোরা। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরিয়ানগরের সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঝিরঝিরি পাড়ার জুনাইদ নামে এক পাখি খেকোকে আটক করা হয়েছে।
সাংবাদিক আহমদ গিয়াসের স্ত্রী মসতুরা আক্তার জানান, সাংবাদিক আহমদ গিয়াসের বাড়ি সংলগ্ন পাহাড়ের ঢালে বাসা বেঁধে পাখিরা থাকে। এসব পাখি শিকার করার জন্য স্থানীয় কিছু লোকজন চেষ্টা চালায়। তাদের পাখি শিকার না করতে বারণ করলে তারা সাংবাদিক আহমদ গিয়াসকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা এক পাখি খেকো জুনাইদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তিনি আরোও বলেন, আমার বসতবাড়ির সঙ্গে লাগোয়া পাহাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। প্রতিদিন বিকেলে পাখিরা যখন দিন শেষে এই বাগানে ফিরে আসে তখন এলাকার মানুষ ছাড়াও বাইরের এলাকা থেকে অনেকে দেখতে আসেন। সবাই মুগ্ধ হয়ে পাখিদের নীড়ে ফেরা দেখেন। কিন্তু অভিযুক্তরা দিনে অথবা রাতের আঁধারে এয়ারগান আর গুলতি দিয়ে এসব পাখি শিকার করেন। এ জন্য গত বছর ধরে পাখির অভায়ারণ্য প্রায় ধ্বংস হতে চলেছে।
স্থানীয় পরিবেশকর্মী এইচ এম পারভেজ বলেন, অবাধে পাখি শিকারের কারণে দরিয়া নগর এলাকায় পাখির সংখ্যা দিনে দিনে কমছে। সাংবাদিক গিয়াস দীর্ঘদিন ধরে পরিবেশ-প্রকৃতি নিয়ে গবেষণা করে আসছেন। পাখি শিকারে বাঁধা দেওয়ায় তার উপর হামলা চালিয়েছেন তারা।
এদিকে এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা। তারা হামলাকায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এজাহার পেলে মামলা রুজো করা হবে।

শেয়ার করুন