৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পাকিস্তানের হামলায় ২ ভারতীয় সৈন্য নিহত

গতকাল সোমবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের বিএসএফের ফরোয়ার্ড ডিফেন্স লোকেশন পোস্টে পাকিস্তান সৈন্যরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর নায়েব সুবেদার পরমজিত্ সিংহ ও বিএসএফের ২০০ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর প্রাণ হারিয়েছেন এবং রাজেন্দ্র সিংহ নামে এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করেছে।

বিএসএফের এক অফিসার জানিয়েছেন, তাঁরাও পাল্টা গুলি চালান। রকেট, গ্রেনেড হামলার পর পাক সেনার আরেকটি দল নিহত জওয়ানদের দেহ বিকৃত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডার। এমন আচরণকে অ-সেনাসুলভ ও জঘন্য আখ্যা দিয়ে যথোচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন কমান্ডার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাক সেনা বিনা প্ররোচনায় কৃষ্ণগতি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দু’টি ফরোয়ার্ড পোস্টে রকেট, মর্টার হামলা চালিয়েছে। একইসঙ্গে তাদের বর্ডার অ্যাকশন টিম দু’টি পোস্টের মাঝে টহলরত বাহিনীর ওপর হামলা চালায়। বাহিনীর দুই সেনার দেহ বিকৃত করেছে তারা। এই ঘটনাকে বর্বরোচিত বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।