২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পাকিস্তানে ‘বিচারকের বাসায় শিশু গৃহকর্মী নির্যাতন’

পাকিস্তানে এক বিচারকের বাড়িতে ১০ বছর বয়সের মেয়ে গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
শিশুটিকে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
তারা বলছেন, মেয়েটির হাতে এবং পায়ে পোড়া দাগ দেখা গেছে।
পুলিশ বলছে, মেয়েটি ইসলামাবাদের একজন বিচারক রাজা খুররম আলী খানের বাসায় গত দুবছর যাবত কাজ করছে। বিষয়টি নিয়ে মি. খান কোন মন্তব্য করেননি।
এঘটনায় পাকিস্তানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানবাধিকার গোষ্ঠিগুলো বলছে, পাকিস্তানের শ্রম আইনে শিশু নির্যাতনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সেখানকার অনেক শিশুই খুব অল্প বয়স থেকে রাস্তায় অথবা মধ্যবিত্ত বাড়িতে কাজ করে।
পাকিস্তানে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে ধারণা করা হয়, যাদের অনেকেই কঠিন কিংবা বিপদজনক পরিবেশে কাজ করছে।
গৃহকর্মী শিশুটির ওপর নির্যাতনের ঘটনা প্রথম প্রকাশ পায় গতমাসে। সামাজিক মাধ্যমে শিশুটির শরীরের নির্যাতনের চিহ্নসহ ছবি পোস্ট করা হয়।
এরপর ঘটনাটি দেশটির মূলধারার গণমাধ্যমে আসে- যেখানে তখন বলা হয় যে মেয়েটি নিখোঁজ রয়েছে।
গত রোববার ইসলামাবাদের উপকণ্ঠে মেয়েটিকে খুঁজে পায় পুলিশ এবং তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়।
মেয়েটির আঘাতের বিষয়ে একটি প্রতিবেদন বুধবার সুপ্রিম কোর্টে জমা দেবার কথা রয়েছে। বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।