মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পাক-ভারত সীমান্তে তুমুল গোলাগুলি, ভারতীয় সৈন্যসহ নিহত ৪

শেয়ার করুন

indianপাকিস্তান-ভারত সীমান্তে ফের দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভারতীয় সৈন্যসহ চারজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখার হিমালয় অঞ্চলে এ ঘটনা ঘটে ।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসক চৌধুরী মুহাম্মদ আলতাফ

দাবি করেন, পাকিস্তান সীমান্তের ভেতরে একটি গ্রামকে লক্ষ্য করে ভারতীয় সৈন্যরা শেল ও মর্টার নিক্ষেপ করে।

‘এরমধ্যে একটি শেল সীমান্তের ওই গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এতে এক নারী ও তার মেয়ে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, এ ঘটনায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল নিতিন জোশি বলেন, পাকিস্তানি সৈন্যদের গুলিতে আমাদের এক সৈন্য নিহত হয়েছেন।

এর আগে সোমবার একই এলাকায় গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো ছয়জন। সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা

শেয়ার করুন